সিলেট টেস্ট জিততে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৪১ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৪১
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৮১ রানে বেঁধে ফেলল টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩২১। সংখ্যাটা দেখে জয়টা যত সহজ মনে হচ্ছে আসলেই কি তাই?
এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশের সর্বোচ্চ তাড়া করে জেতার রেকর্ড ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব-আল হাসানের দুরন্ত পারফর্মেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৬ রান তাড়া করে জেতে টাইগাররা। সেটিই এখন পর্যন্ত রেকর্ড বাংলাদেশের জন্য। আর এখন লক্ষ্যটা তো ৩২১ রান। যেখানে প্রথম ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৩ রানে অলআউট টিম বাংলাদেশ।
১৪০ রানে এগিয়ে থেকে আজকের দিনের খেলা শুরু করেন গতদিনের জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়েন চারী। তবে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ চারী। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে তিনি ফেরেন মাত্র ৪ রান করে।দ্বিতীয় উইকেট জুটিও বেশি দূর যেতে পারেনি। আঘাত আনেন গত ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল। তার স্পিন ঘূর্ণিতে পরাজিত হয়ে ব্রেন্ডন টেলর সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তবে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও বাংলাদেশি বোলারদের ভোগাতে শুরু করে অভিজ্ঞ মাসাকাদজা ও সেন উইলিয়ামস, গড়েন ৫৪ রানের জুটি। সে জুটি অবশ্য ভেঙে দেন মেহেদী মিরাজ। তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। মাসাকাদজা ফেরেন ৪৮ রান করে। চা বিরতির আগে আরও দুই উইকেট হারিয়ে তখন অবশ্য জিম্বাবুয়ে বেশ রক্ষণাত্মক ব্যাটিংই শুরু করে।
তবে চা বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেননি জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। বাংলাদেশি স্পিনারদের স্পিন ঘূর্ণিতে তারা শেষ ৪ উইকেট হারায় মাত্র ১৬ রানের ব্যবধানে। বলার মতো ২৫ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে এ ইনিংসেও আলো ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ৬২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আর আগের ইনিংসে উইকেট শূন্য থাকা মিরাজ পেয়েছেন ৩ উইকেট। আর দুই ইনিংস মিলিয়ে তাইজুলের ঝুলিতে ১১ উইকেট।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ১৩৯ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩২১ রান। তবে দ্বিতীয় ইনিংস বেশ ভালোভাবেই শুরু করেছে বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ২৬ রান। আজও আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। তাই এই টেস্ট জিততে শেষ দুদিনে বাংলাদেশের এখন দরকার আরও ২৯৫ রান। হাতে আছে ১০ উইকেটই।
স্কোরবোর্ডঃ
জিম্বাবুয়ে ২য় ইনিংস : ১৮১/১০; (মাসাকাদজা ৪৮, চারী ৪, , টেলর ২৪, উইলিয়ামস ২০, রাজা ২৫, মুর ০, চাকাভা ২০, ওয়েলিং মাসাকাদজা ১৭, মাভুতা ৬, জারভিস*১ , চাতারা ৮; তাইজুল ২৮.৪-৮-৬২-৫, নাজমুল অপু৬-১-২৭-২, রাহী ৭-১-২৫-০, মেহেদী ১৯-৭-৪৮-৩, মাহমুদুল্লাহ ৪-১-৭-০, মমিনুল ১-০-৪-০)
উইকেটের পতন : ১-১৯ (চারী, ১২.২), ২-৪৭ (টেলর, ১৮.২), ৩-১০১ (মাসাকাদজা, ৩৬.১), ৪-১২১ (উইলিয়ামস, ৪১.৫), ৫-১২১ (মুর, ৪১.৬), ৬-১৩০ (রাজা, ৪৩.৩), ৭-১৬৫ (ওয়েলিংটন মাসাকাদজা, ৬২.৫), ৮-১৭২ (চাকাভা, ৬৪.৪), ৯-১৭৩ (মাভুতা, ৬৪.৬), ১০-১৮১ (চাতারা, ৬৫.৪)
বাংলাদেশের ২য় ইনিংস : ২৬/০, (কায়েস* ১৪, লিটন* ১২; জারভিস ৫-২-১১-০, চাতারা ৫-১-১৫-০, রাজা ০.১-০-০-০)
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
